আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন : ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি/স্টাফ রিপোর্টার:

খুলনার ডুমুরিয়া উপজেলায় প্রকাশ্যে দিনদুপুরে চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তরিকুল ১২ নম্বর রংপুর ইউনিয়নের বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলা নামক স্থানে গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল নিজ বাড়ির অদূরে চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে চায়ের দোকানে ঢোকে এবং তরিকুলকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েকটি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির আঘাতে তরিকুল ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ঢলে পড়েন ও মারা যান।

​খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।"

​এদিকে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী বাগেরহাট ও মোংলা সফর শেষ করে খুলনায় অবস্থান করছিলেন। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। উচ্চপর্যায়ের এই সফর চলাকালেই ডুমুরিয়ায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

​উল্লেখ্য, এর আগে গত ১ ও ২ নভেম্বর খুলনা অঞ্চলে পৃথক কয়েকটি ঘটনায় ৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এ নিয়ে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ অবনতিতে সর্বস্তরের মানুষের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728