আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী "মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার"
ad728

"১৫ মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সরদার ইয়াসিন গ্রেফতার"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন :

বরিশাল প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ডাকাতির মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের সরদার ও ১৫টি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ ইয়াসিন খানকে (৪৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সিপিএসসি, বরিশাল।
সোমবার (২৬ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানাধীন বুদাইবাড়ী সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াসিন খান মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত হাফেজ খান ওরফে সোমেদ খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে মোঃ শাহিন হাওলাদারের (৪৫) একটি মুদি দোকান ও বিকাশ-ফ্লেক্সিলোডের ব্যবসা রয়েছে। গত ১৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিট থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ৮ থেকে ৯ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র ডাকাত দল শাহিন হাওলাদারের বসতবাড়ি ও তার ভাই মোঃ সোহেল হাওলাদারের টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাত দলের সদস্যরা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে লোহার রড দিয়ে মারধর করে আলমারি ও বক্স ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোনসহ মোট ২০ লাখ ৪৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শাহিন হাওলাদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ১৭ আগস্ট মামলাটি থানায় ১৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক সন্দিগ্ধ আসামিকে গ্রেফতারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াসিন খানকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728