আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"মতলব দক্ষিণে দুই মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 45
ছবির ক্যাপশন :

চাঁদপুর প্রতিনিধি

​চাঁদপুরের মতলব দক্ষিণে থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৬ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

​এর আগে গত রোববার (২৫ অক্টোবর) রাতে মতলব দক্ষিণ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর পয়ালী মিরামা এলাকায় অভিযান চালিয়ে রিপন তালুকদার (৩০) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেন এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি দল। গ্রেপ্তারকৃত রিপন নারায়নপুর ইউনিয়নের মিরামা তালুকদার বাড়ির সিরাজ তালুকদারের ছেলে।

​একই রাতে অপর এক অভিযানে উপজেলার চর পয়ালী ভূঁইয়া বাড়ি এলাকা থেকে গাঁজাসহ মো. মনির পাঠান (৪৫) নামের অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন এসআই শুভজিত পাল। মনির পাঠান খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের মো. সোবহান পাঠানের ছেলে।

​এছাড়া ২৬ অক্টোবর পরিচালিত অন্য একটি অভিযানে উপজেলার নায়েরগাঁও এলাকা থেকে এএসআই একেএম মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শুভঙ্কর চন্দ্র দাস (৪৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করে। শুভঙ্কর ওই গ্রামের সুকুমার চন্দ্র দাসের ছেলে।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, “অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728