বান্দরবান জেলা সংবাদদাতা :আবুল বশর ছিদ্দিকীবান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
১৩ই অক্টোবর ২০২৬, (মঙ্গলবার), জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা।
সভায় বান্দরবান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড, পর্যটন শিল্পের বিকাশ ও সম্ভাবনা এবং স্থানীয় জনসাধারণের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা কামনার পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পার্বত্য এই জেলার ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।
মতবিনিময় সভা শেষে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবুল বশর ছিদ্দিকী পত্রিকার একটি সৌজন্য কফি নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার নিকট হস্তান্তর করেন।অক্টোবর ২০২৬, (মঙ্গলবার), জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা।
সভায় বান্দরবান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড, পর্যটন শিল্পের বিকাশ ও সম্ভাবনা এবং স্থানীয় জনসাধারণের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতা কামনার পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পার্বত্য এই জেলার ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।
মতবিনিময় সভা শেষে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবুল বশর ছিদ্দিকী পত্রিকার একটি সৌজন্য কফি নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার নিকট হস্তান্তর করেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..