আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী "মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার"
ad728

গোসিংগার ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবেন সাধারণ ভোটাররাই

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

শ্রীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭ নম্বর গোসিংগা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. শামসুদ্দিন শিকদার। তবে স্থানীয় জনগণ মনে করছেন, শেষ পর্যন্ত সাধারণ ভোটারদের মূল্যবান রাতেই ঠিক হবে এই ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।

​দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে শামসুদ্দিন শিকদারের। গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তাঁর রাজনীতির সূচনা। পরবর্তীতে তিনি গোসিংগা ইউনিয়ন যুবদলের সভাপতি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির গুরুদায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য হিসেবেও তিনি সক্রিয় ছিলেন।

​স্থানীয় সরকারে জনপ্রতিনিধি হিসেবে কাজের প্রত্যক্ষ অভিজ্ঞতাও তাঁর রয়েছে। গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তিনি একাধিকবার ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হন। পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব সামলেছেন।

​রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থেকে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রেখেছেন। এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজেও তাঁর সক্রিয় উপস্থিতি দেখা যায়।

​এসব কাজের ভিত্তিতেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তাঁর নাম চর্চায় এসেছে। তবে সচেতন ভোটারদের মতে—প্রার্থীর অতীত অভিজ্ঞতার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সততা, জবাবদিহিতা এবং নাগরিক সেবা দেওয়ার সদিচ্ছাই হবে ভোট দেওয়ার মূল মানদণ্ড।

​অবশেষে গোসিংগা ইউনিয়ন পরিষদের কাণ্ডারি কে হবেন, তা নির্বাচনের দিন জনগণের দেওয়া চূড়ান্ত রায়ের মাধ্যমেই নির্ধারিত হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728