আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী "মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার"
ad728

"মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন : দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার।

ভোরের সংবাদ রিপোর্ট:-চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার মরাদন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজু এবং কুমিল্লার মহসিন।

​পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে আসা ৫-৬ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দল মতলব উত্তর থানার ষাটনল ও ছেংগারচর পৌরসভা এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে ষাটনল এলাকায় সম্ভাব্য স্থানে চেকপোস্ট স্থাপন এবং ছেংগারচর পৌরসভায় বিশেষ অভিযান ও নজরদারি জোরদার করা হয়।

​এরই ধারাবাহিকতায় ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরাদন এলাকার শিকদার বাড়িকে সম্ভাব্য টার্গেট বিবেচনায় নিয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন তিনজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে একজন পাশের ধানক্ষেতে আত্মগোপন করেন। পরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোহেল ওরফে রাজুকে একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় রামদা ও তালা কাটার সরঞ্জামসহ কুমিল্লার মহসিনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, কারাগারে থাকা অবস্থায় তাদের পরিচয় হয়। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।

​এ বিষয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে আমাদের অবস্থান কঠোর।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728