শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন মো. শামসুদ্দিন শিকদার। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম সামনে আসায় স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক পথচলা ও বিভিন্ন দায়িত্ব নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরুর পর ইউনিয়ন যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক উদ্যোগে তার অংশগ্রহণের কথা জানা গেছে। শিক্ষা খাতেও রয়েছে তার সম্পৃক্ততা। গোসিংগা ইউনিয়নের একাধিক বিদ্যালয় ও মাদ্রাসার পরিচালনা কমিটিতে তিনি দায়িত্ব পালন করেছেন।
জনপ্রতিনিধি হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিনের এসব কর্মকাণ্ডের কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। তবে তার রাজনৈতিক ও সামাজিক পরিচিতি নির্বাচনী ফলাফলে কী প্রভাব ফেলবে, তা নির্ধারিত হবে ভোটের মাধ্যমে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..