আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

মতলবে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদারের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026
  • সংবাদটি দেখেছেন: 25
ছবির ক্যাপশন :

মোঃ মাহফুজ আলম, চাঁদপুর জেলা প্রতিনিধি
​চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ মানুষের কল্যাণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী পৌর নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদারের সৌজন্যে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও দুস্থ পরিবারগুলোকে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
​মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে। এতে বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক রোগী চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ দেওয়া হয়। দিনব্যাপী এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু থেকেই ব্যস্ত সময় পার করেন ছেংগারচর পৌরসভা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
​উক্ত ক্যাম্পে রোগীদের প্রত্যক্ষভাবে চিকিৎসাসেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জন ডা. রুহুল কুদ্দুছ বিপ্লব। তাঁর সঙ্গে চিকিৎসাসেবা প্রদানে যুক্ত ছিলেন ডা. মেহেদী হাসান, ডা. মহিউদ্দিন, ডা. আসিফ এবং ডা. মারিয়া সাকিব।
​অনুষ্ঠানে মেডিকেল ক্যাম্পের আয়োজক ও মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার বলেন, “পৌরবাসীর দেওয়া আমানতে যদি আমি মেয়র হিসেবে দায়িত্ব পাই, তবে পৌরসভার অধীনে একটি পৃথক স্বাস্থ্য ও মেডিকেল বিভাগ চালুর করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সেই সাথে প্রতিটি ওয়ার্ডে এই বিভাগের শাখা বিস্তৃত করে সর্বস্তরের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করব।”
​তিনি আরও যোগ করেন, “পৌরবাসীর সার্বিক সমর্থন ও ভালোবাসায় সরকারি সহায়তার প্রদেয় সুযোগ কাজে লাগিয়ে ব্যাপক পরিসরে মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। পৌরসভার প্রতিটি জনকল্যাণমুখী কাজে নিজেকে সঁপে দিতে চাই।”
​ক্যাম্প চলাকালে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমির এইচ এম রবিউল আলম বক্তব্য রাখতে গিয়ে বলেন, “পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। দেশব্যাপী জামায়াতে ইসলামীর মানবসেবামূলক কর্মসূচির অংশ হিসেবেই এটি বাস্তবায়িত হয়েছে। জন্মলগ্ন থেকেই দল হিসেবে জামায়াতে ইসলামী দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে।”
​উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হযরত আলী মোল্লা, জামায়াত নেতা আবদুল ওয়াদুদ মাস্টারসহ স্থানীয় বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728