আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"দায়িত্বশীল নেতৃত্বের :-উজ্জ্বল দৃষ্টান্ত আবু তাহের প্রধান" "ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান" "তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা আবু তাহের প্রধান" "সাংগঠনিক দক্ষতায় এগিয়ে মো. আবু তাহের প্রধান" কর্মীবান্ধব নেতৃত্বে প্রশংসিত আবু তাহের প্রধান "তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান" "বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক"
ad728

রাজনীতি ও সমাজসেবায় পরিচিত মুখ

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন :

শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন মো. শামসুদ্দিন শিকদার। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার নাম সামনে আসায় স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক পথচলা ও বিভিন্ন দায়িত্ব নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাজনৈতিক যাত্রা শুরুর পর ইউনিয়ন যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক উদ্যোগে তার অংশগ্রহণের কথা জানা গেছে। শিক্ষা খাতেও রয়েছে তার সম্পৃক্ততা। গোসিংগা ইউনিয়নের একাধিক বিদ্যালয় ও মাদ্রাসার পরিচালনা কমিটিতে তিনি দায়িত্ব পালন করেছেন।
জনপ্রতিনিধি হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিনের এসব কর্মকাণ্ডের কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। তবে তার রাজনৈতিক ও সামাজিক পরিচিতি নির্বাচনী ফলাফলে কী প্রভাব ফেলবে, তা নির্ধারিত হবে ভোটের মাধ্যমে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728