আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

মতলবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :

আরাফাত আল-আমিন : 
ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপসহকারী প্রকৌশলী মোঃ সালাউদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোঃ ইকবাল হোসেন প্রমুখ। 
এসময় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্যোগ দুই ধরনের। একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আরেকটি হল মানুষ্য সৃষ্ট দুর্যোগ। এই দুইধরনের দুর্যোগ থেকে আমাদের সুরক্ষিত থাকতে হলে প্রথমেই সচেতন হতে হবে। এবং কিভাবে দুর্যোগ প্রতিরোধ করা যায় সে বিষয়ে জানা থাকতে হবে। সেই লক্ষ্যেই জাতিসংঘ কর্তৃক এই দুর্যোগ প্রশমন দিবস ঘোষনা করা হয়েছে। 
তিনি আরও বলেন, আমাদের ঘর থেকে আগে দুর্যোগ প্রতিরোধ জানতে হবে। গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং বিদ্যুৎ ব্যবহারেও সতর্ক থাকতে হবে। তাহলেই আমরা নিজেরা সুরক্ষিত থাকতে পারব এবং অন্যকে রাখতে পারব।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728