আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী "মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার"
ad728

শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস উদযাপিত, ৭ যুবক পেলেন সাড়ে ৫ লাখ টাকার ঋণ

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 129
ছবির ক্যাপশন :

নকলা (শেরপুর) প্রতিনিধি:

​“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

​রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম শরিফ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হক তালুকদার চান মিয়াসহ অন্যান্য অতিথিরা।

​আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দেশের সামগ্রিক উন্নয়নে যুবকদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠান শেষে আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমের অংশ হিসেবে ৭ জন দক্ষ যুবকের মাঝে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728