আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"মতলব দক্ষিণে যুবদল নেতার ওপর হামলা: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 54
ছবির ক্যাপশন : মতলব পৌর যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত তিন সদস্যের তদন্ত কমিটির অনুমোদনপত্র।

​মতলব প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামার ওপর হামলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মতলব পৌর যুবদল।

​শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লবের যৌথ সম্মতিতে এই তদন্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

​গঠিত কমিটিতে মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনিকে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম সোহাগ ও মোঃ রিপন সরকার।

মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার জানান, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এই কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

​উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা থেকে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামাকে (৪২) জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা এবং তাকে মারাত্মকভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​এ ঘটনায় আহত আবু সামার ভাগ্নে মোঃ রাকিবুল ইসলাম বাদী হয়ে মিজান পাটোয়ারীকে প্রধান আসামি করে মোট ৬ জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728