আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী "মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার"
ad728

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 54
ছবির ক্যাপশন :

বিশেষ প্রতিনিধি | ঢাকা

​২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চাকরিচ্যুত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর ঢাকার উত্তরখানের কাছে তুরাগ নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

​পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন তাহসিফ। গত ২৭ অক্টোবর তিনি হঠাৎ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে টঙ্গী নৌ পুলিশ লাশটি উদ্ধার করে এবং পকেটে থাকা ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।

​উল্লেখ্য, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের গোপন ভিডিও চিত্রধারণ ও তা প্রকাশের অভিযোগে বিমানবাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চাকরিচ্যুত করা হয়েছিল, তাহসিফ সাউরি তাঁদের অন্যতম ছিলেন।

পরিবারের দাবি, এটি সাধারণ কোনো দুর্ঘটনা বা আত্মহত্যা নয়; ভিডিও ফাঁসের ঘটনার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ জানায়, সুরতহালে তাৎক্ষণিকভাবে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728