বিশেষ প্রতিনিধি, বরিশাল
১৯ অক্টোবর ২০২৬
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ও সন্ধ্যায় বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ একাধিক শারদীয় দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনের সাথে বরিশাল মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপগুলো ঘুরে দেখার সময় বিএনপি নেতারা পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ভক্ত-দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। একই সঙ্গে তাঁরা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, ধর্মীয় আবহ ও নিরাপত্তাব্যবস্থার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আফরোজা খানম নাসরিন বলেন, "বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের শঙ্কা ছাড়াই অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।" যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেত্রীর এই সফর ও সার্বিক সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..