রেজাউল হাসান
নকলা (শেরপুর) সংবাদ দাতা :
শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় মাদক ও জুয়া দমন, চুরি প্রতিরোধ, যানজট নিরসন, বাল্যবিবাহ বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জনাব মোঃ আলহাজ্ব খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক জনাব মোঃ মহিউদ্দিন মুক্তার নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মোঃ শরিফুল ইসলাম শরিফ, উপজেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুর রহমান বুলবুল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।
এ সময় নকলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..