আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ‌ শ্রীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 44
ছবির ক্যাপশন :

উপজেলা সংবাদদাতা
সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ (বিডি) লিমিটেড কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুলাইদ এলাকার এমসি বাজারে এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফা আশ্বাসের পরও বেতন না পাওয়ায় তাঁরা সড়কে নামতে বাধ্য হন। বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানায়। তবে অবরোধ অব্যাহত থাকায় পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকেরা আন্দোলন করে আসছেন। বুধবারও তাঁরা কয়েক দফায় সড়ক অবরোধ করেন। বেতন পরিশোধের আশ্বাসে সড়ক ছেড়ে কারখানার ভেতরে ফিরে গেলেও নির্ধারিত সময়ের মধ্যে বেতন না পাওয়ায় বৃহস্পতিবার আবারও আন্দোলনে নামেন তাঁরা। এর আগে কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. ফরহাদ জানিয়েছিলেন, বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ে সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। এ বিষয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728