আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০
ad728

মতলবে গজরায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি জালাল উদ্দিনের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 33
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। উৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করবেন—এমন পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুবনেতা নূরনবী, চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি মো. খাইরুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিয়া মনজুর আমিন স্বপন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গজরা ইউনিয়নে এ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভাববিনিময় অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728