নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। উৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মতবিনিময়কালে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করবেন—এমন পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুবনেতা নূরনবী, চাঁদপুর জেলা যুবদলের সহসভাপতি মো. খাইরুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিয়া মনজুর আমিন স্বপন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গজরা ইউনিয়নে এ মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভাববিনিময় অনুষ্ঠিত হয়।