গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান তানিয়া তাবাসসুম তমা। তাঁর এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
তানিয়া তাবাসসুম তমা মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামের আবু তালিব বেপরীর মেয়ে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি এবার গাজীপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি নেত্রকোনা সদর উপজেলা এবং ঢাকার দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা পর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর নতুন কর্মস্থলে উন্নয়ন কার্যক্রম ও মানবসম্পদ ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামের সন্তান হিসেবে তানিয়া তাবাসসুম তমার এ অর্জন স্থানীয়ভাবে গর্বের বিষয়। তাঁর এ নতুন দায়িত্বে সফলতা ও কর্মজীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..