আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
ad728

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন :


​মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

​চাঁদপুরের মতলব দক্ষিণে "সাহিত্যে মনন, সংস্কৃতিতে শেকড়, চিন্তায় মুক্তি, চেতনায় প্রগতি"—এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) বিকেলে কেএফটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল।

​সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. নাজমুল আমীন মজুমদার। এ সময় সাহিত্য ক্লাবের শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প ও স্মৃতিকথা নিয়ে সম্পাদিত "সৃজন তরী" নামের একটি সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

​আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকাসহ নানা পরিবেশনার মাধ্যমে বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলেন।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাসের সভাপতিত্বে এবং শিক্ষার্থী রোজা, আতিফ ও স্পর্শের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এবং স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান সারোয়ার হোসেন রোমান সরকার প্রমুখ।

​অনুষ্ঠান শেষে স্বরচিত গল্প, কবিতা, ভ্রমণকাহিনি, সুন্দর হাতের লেখা এবং বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728