আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

কেন্দ্রীয় যুবদলের দুই নেতাকে আল-রশিদ ক্লাবের সংবর্ধনা

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026
  • সংবাদটি দেখেছেন: 34
ছবির ক্যাপশন :

মতলব প্রতিনিধি:
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রথম সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবুকে বিশেষ সংবর্ধনা দিয়েছে মতলব দক্ষিণ আল-রশিদ ক্লাব।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় মতলব কমিউনিটি সেন্টারে ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।
মতলব দক্ষিণ আল-রশিদ ক্লাবের সভাপতি এমদাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে সংবর্ধনা দিয়ে আল-রশিদ ক্লাব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এ ধরনের সম্মাননা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তাঁরা সংগঠন ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, মতলব দক্ষিণ  আল-রশিদ ক্লাবের স্থায়ী বন্দোবস্তের বিষয়ে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রথম সহসভাপতি জিয়াউর রহমান জিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু। তাঁরা এ সম্মাননার জন্য ক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলসহ মতলব আল-রশিদ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মতলব আল-রশিদ ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728