আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আশ্বিনপুর আইডিয়াল একাডেমি" মতলব উত্তরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত "দায়িত্বশীল নেতৃত্বের :-উজ্জ্বল দৃষ্টান্ত আবু তাহের প্রধান" "ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান" "তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা আবু তাহের প্রধান" "সাংগঠনিক দক্ষতায় এগিয়ে মো. আবু তাহের প্রধান" কর্মীবান্ধব নেতৃত্বে প্রশংসিত আবু তাহের প্রধান "তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান" "বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ"
ad728

শেরপুরের নকলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 27
ছবির ক্যাপশন : ছবি ক্যাপশন:-পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের পুরস্কার দিচ্ছেন

রেজাউল হাসান 
নকলা (শেরপুর) সংবাদ দাতা :
শেরপুরের নকলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান ও সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সাহিত্যকর্মের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করেন।
এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728