আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আশ্বিনপুর আইডিয়াল একাডেমি" মতলব উত্তরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত "দায়িত্বশীল নেতৃত্বের :-উজ্জ্বল দৃষ্টান্ত আবু তাহের প্রধান" "ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান" "তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা আবু তাহের প্রধান" "সাংগঠনিক দক্ষতায় এগিয়ে মো. আবু তাহের প্রধান" কর্মীবান্ধব নেতৃত্বে প্রশংসিত আবু তাহের প্রধান "তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান" "বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ"
ad728

"কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আশ্বিনপুর আইডিয়াল একাডেমি"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026
  • সংবাদটি দেখেছেন: 56
ছবির ক্যাপশন : শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আশ্বিনপুর আইডিয়াল একাডেমি

বিশেষ প্রতিনিধি, মতলব (চাঁদপুর):-চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আশ্বিনপুর আইডিয়াল একাডেমির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রতিষ্ঠানটির সভাপতি জনাব কামাল হোসাইন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা এবং চাঁদপুর-২ (মতলব) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ডা. মো. আবদুল মবিন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মতলব দক্ষিণ শাখার সভাপতি ফারুক আহমেদ বাদল।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ শাখার সহ-সভাপতি মো. আব্দুর রব পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আবদুল মবিন বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড এবং প্রাথমিক শিক্ষা হলো সেই মেরুদণ্ডের ভিত্তিপ্রস্তর। আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও আশ্বিনপুর আইডিয়াল একাডেমি যেভাবে সুশৃঙ্খল পরিবেশে শিশুদের মেধা বিকাশে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগী মনোভাব গড়ে তোলে।"

​তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, "শুধু ফলাফলের পেছনে না ছুটে শিশুদের নৈতিক শিক্ষা, সততা ও মানবিক গুণাবলি ফুটিয়ে তুলতে সাহায্য করুন। একটি সুশিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনে দক্ষ নাগরিক গড়ার কোনো বিকল্প নেই।"

​অনুষ্ঠানের অন্যান্য বক্তারাও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী আশ্বিনপুর আইডিয়াল একাডেমির কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728