আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"দায়িত্বশীল নেতৃত্বের :-উজ্জ্বল দৃষ্টান্ত আবু তাহের প্রধান" "ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান" "তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা আবু তাহের প্রধান" "সাংগঠনিক দক্ষতায় এগিয়ে মো. আবু তাহের প্রধান" কর্মীবান্ধব নেতৃত্বে প্রশংসিত আবু তাহের প্রধান "তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান" "বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক"
ad728

সমাজে শান্তি ও ন্যায়বিচার জনকল্যাণের প্রত্যয়ে তেলিহাটির চেয়ারম্যান প্রার্থী রাজী বিল্লাহ

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 40
ছবির ক্যাপশন :

​শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট রাজী বিল্লাহ। নির্বাচিত হলে আইন পেশার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনভোগান্তি কমানো ও সার্বিক উন্নয়নে আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
​রাজী বিল্লাহর লক্ষ্য—ইউনিয়ন পরিষদকে জনগণের আস্থা ও ভরসার কেন্দ্রবিন্দু করা। বিশেষ করে গ্রাম আদালতকে কার্যকর ও জনবান্ধব করে স্থানীয় ছোটখাটো বিরোধ আইনানুযায়ী দ্রুত নিষ্পত্তি করতে চান তিনি, যাতে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হয় এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে। দল-মতনির্বিশেষে নাগরিক সেবা সহজ করা, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতার মাধ্যম নয়, এটি জনগণের আমানত।
​শিক্ষা, রাজনীতি ও সামাজিক অবদান:
তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট রাজী বিল্লাহ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম ও কামিল, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করে ২০২১ সালে আইনজীবী হিসেবে সনদ পান।
​রাজনৈতিক জীবনে ২০১৩ সাল থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত রাজী বিল্লাহ ইউনিয়ন সভাপতি ও উপজেলা বাইতুল মাল সম্পাদকের দায়িত্ব পালন শেষে বর্তমানে উপজেলা জামায়াতের আইন ও সমাজকল্যাণ সম্পাদক এবং শুরা ও কর্মপরিষদ সদস্য। এছাড়া তিনি ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, সেবা সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728