আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

কুষ্টিয়াতে শীতের আবাহন: কুষ্টিয়ায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন :

​কুষ্টিয়া প্রতিনিধি:
 কার্তিক মাস আসতেই প্রকৃতিতে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। আর গ্রামবাংলার শীতের আমেজ মানেই যেন খেজুরের রসের মন মাতানো সুবাস। প্রতিবছরের মতো এবারও কুষ্টিয়ার গ্রামীণ জনপদে শুরু হয়েছে রস সংগ্রহের কর্মযজ্ঞ।
​শীতের দেখা মিলতেই গ্রামের মেঠোপথ ও প্রান্তরজুড়ে থাকা খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। তারা গাছের ওপরের অংশ সুনিপুণভাবে কেটে ও ছেঁটে রস বের করার পথ তৈরি করছেন। বাংলাদেশে এই সুস্বাদু ও প্রাকৃতিক রসের জনপ্রিয়তা ব্যাপক। বিশেষ করে শীত যত বাড়ে, খেজুরের রসের চাহিদাও তত বৃদ্ধি পায়। আবহমানকাল ধরে এই রস দিয়ে বাংলার ঘরে ঘরে তৈরি হয়ে আসছে নানা ধরনের পিঠা-পুলি ও পায়েস।
​কুষ্টিয়া শহরের অদূরে জগতি ফুলবাড়ী মাঠপাড়া এলাকায় রাস্তার দুপাশে থাকা সারি সারি গাছ থেকে এখন রস সংগ্রহের কাজ চলছে।
​গাছের বুক চিরে রস বের করার এই কৌশল অত্যন্ত প্রাচীন। গাছিরা প্রথমে গাছের কান্ড ছেঁটে এর সাদা অংশ রোদে শুকিয়ে নেন। এরপর সেখানে নল লাগিয়ে ছোট-বড় মাটির পাত্র বেঁধে দেওয়া হয়।
​কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ কুষ্টিয়া সদরের আইলচারা ও বাগডাঙ্গা এবং দৌলতপুরের বিভিন্ন স্থানে গাছিদের ব্যস্ততা এখন তুঙ্গে। অনেক জায়গায় ইতোমধ্যেই রস সংগ্রহ শুরু হয়ে গেছে।
​স্থানীয় গাছিরা জানান, কার্তিকের শুরু থেকেই তাদের এই কাজ শুরু হয়। পুরো শীতকালজুড়ে রস আহরণ এবং গুড় ও পাটালি তৈরিতেই কাটে তাদের দিনরাত। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় গাছ থেকে রস নামানো হয়। খাঁটি রসের খোঁজে প্রতিদিন সকালে ও বিকেলে অসংখ্য মানুষ ভিড় জমান।
​চিকিৎসকদের মতে, খেজুরের রস শরীর ও মন সতেজ রাখে। এতে প্রচুর আয়রন থাকায় তা রক্তস্বল্পতা দূর করতে সহায়ক। বিশেষ করে অ্যানিমিয়ার রোগীদের নিয়মিত কিছুটা পাটালি বা ঝোলা গুড় খাওয়া বেশ উপকারী। এ ছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে। শীতের কুয়াশামাখা সকালে অনেকেই কাঁচা রস খেতে ভালোবাসেন, আবার অনেকে এই রস থেকে গুড় বানিয়ে কিংবা পিঠা-পায়েস তৈরি করে শীত উদযাপন করেন। বছরের অন্যান্য সময়ে কিছু রস পাওয়া গেলেও শীতের রসের স্বাদ ও গুণাগুণ অনন্য।
​রস কিনতে আসা স্থানীয় বাসিন্দা উজ্জ্বল রহমান বলেন, “কুষ্টিয়ার খেজুরের রসের সুনাম ছড়িয়ে রয়েছে চারদিকে। প্রতি শীতেই মানুষ মুখিয়ে থাকেন এই প্রাকৃতিক রসের স্বাদ নেওয়ার জন্য।”
​আরেক ক্রেতা মোসায়েব আহমেদ জানান, “প্রতি বছরই আমরা শীতের শুরুতে রসের স্বাদ নিই। সামনে শীত যত গাঢ় হবে, রস তত বেশি মিষ্টি ও সুস্বাদু হয়ে উঠবে।”
​এ অঞ্চলের বাসিন্দাদের কাছে খেজুরের রস কেবল একটি পানীয় নয়, বরং শীতের আনন্দ উৎসবের প্রতীক। নভেম্বরের মাঝামাঝি ও ডিসেম্বরে রসের প্রাচুর্য এবং স্বাদ আরও বৃদ্ধি পাবে। তখন প্রতিদিন ভোরে গ্রামজুড়ে শুরু হবে রস বিক্রির তোড়জোড়।
​প্রকৃতির এই মিষ্টি উপহার কুষ্টিয়াবাসীর শীতের সকালকে করে তোলে আরও প্রাণবন্ত। শতাব্দী ধরে চলে আসা এই গ্রামীণ সংস্কৃতি ও স্বাদ কুষ্টিয়ার ঐতিহ্যকে করেছে আরও সমৃদ্ধ। আগামী সপ্তাহের মধ্যেই পুরোদমে রস সংগ্রহ ও কেনাবেচা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গাছিরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728