আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

কুমারখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২ পরিবার নিঃস্ব, পরিদর্শনে সংসদ সদস্য

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 76
ছবির ক্যাপশন :

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি পরিবারের বসতবাড়ি ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই আগুনের তীব্র শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান, তবে ততক্ষণে মোহন শেখ, আমিরুদ্দিন সর্দার, আব্দুর রহিম ও রিপনসহ মোট ১২টি পরিবারের বাড়িঘর আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি ক্ষতিগ্রস্তরা। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
​এদিকে খবর পেয়ে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ করেন। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরণের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
​অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়া এই পরিবারগুলোর দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে পুনর্বাসন ও খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728