শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭ নম্বর গোসিংগা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. শামসুদ্দিন শিকদারের নাম স্থানীয় পর্যায়ে আলোচিত হচ্ছে। রাজনীতি, জনপ্রতিনিধিত্ব ও সামাজিক কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা এ আলোচনার অন্যতম কারণ।
শামসুদ্দিন শিকদার ছাত্রজীবন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যাত্রা শুরু করে পরবর্তী সময়ে গোসিংগা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় তার ভূমিকার মধ্যে রয়েছে গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে একাধিকবার নির্বাচিত হওয়া। প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
এ ছাড়া একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেছেন তিনি। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে এ ধরনের সম্পৃক্ততা স্থানীয় পর্যায়ে তার পরিচিতির পরিধি বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা এবং নির্বাচনে জয়লাভ করা এক বিষয় নয়। শেষ পর্যন্ত ভোটারদের সমর্থনই নির্ধারণ করবে গোসিংগা ইউনিয়ন পরিষদের পরবর্তী নেতৃত্ব।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..