আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত"
ad728

উজিরপুর-উপজেলা নির্বাহি কর্মকর্তার আওয়ামী লীগ সংশ্লিষ্ঠতা নিয়ে তোলপাড়!

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 63
ছবির ক্যাপশন :



বরিশাল অফিস
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো : আলী সুজার আওয়ামী লীগ সংশ্লিষ্ঠতা ও তার পিতা জুলাই হত্যা মামলার আসামী ও আওয়ামী লীগ নেতা আলী আকবরকে ঘিরে উজিরপুর উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। উজিরপুরে আলী সুজার বাসভবন তাঁর বাবার নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার রাতে পিতা-পুত্রের আওয়ামী লীগ সংশ্লিষ্ঠতা সম্বলিত ছবি ও আওয়ামী লীগ সংশ্লিষ্ঠা নিয়ে লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই ব্যাপক তোলপাড় শুরু হয়। 
মো : বশির বাবু নামের এক সংবাদকর্মীর ফেইজবুক আইডি থেকে বলা হয় স্বৈরাচারের দোসরের সন্তান, উজিরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো : আলী সুজার পিতা মো : আলী আকবর  চট্রগ্রামের হাটহাজারির  আওয়ামী লীগের শীর্ষ নেতা ও জুলাই হত্যা মামলার আসামী । ইউএনও আলী সুজার বাসভবন তাঁর বাবার নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ আছে। সরকারি কর্মকর্তার বাসভবন কি পারিবারিক রাজনৈতিক প্রভাবের নিরাপদ ঠিকানা হতে পারে? এসব অভিযোগের জবাব কে দেবে? আসলে জুলাই হত্যা মামলার আসামী কি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশে থাকতে পারে। তাহলে কি উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। নাকি আওয়ামী লীগকে পূর্ণবাসন করছেন। এমন প্রশ্ন উপজেলা বাসীর মুখে মুখে। প্রশাসনের দায়িত্ব জনগণের সেবা করা, কোনো রাজনৈতিক প্রভাবের আড়াল তৈরি করা নয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই, সত্য প্রকাশ চাই। উজিরপুরে পুলিশ কি কাঠের চশমা পড়েছে। জুলাই হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরলেও তারা দেখেননা।
একই ভাবে আজাদ বানি নামের একটি ফেইজবুক পেইজ থেকে লেখা হয়েছে ছাত্রলীগ থেকে বিএনপি ঘনিষ্ঠ, উজিরপুরের ইউএনও আলী সুজাকে ঘিরে নানা প্রশ্ন! ওই পেই থেকে আরো লেখা হয়, ক্ষমতার হাওয়া যেদিকে, অবস্থানও কি সেদিকে? উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে ঘিরে স্থানীয় পর্যায়ে উঠছে নানা আলোচনা ও অভিযোগ। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ছিলেন, এমন দাবি স্থানীয়দের। তাঁর বাবা আলী আকবর নিজ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ।বাবার রাজনৈতিক প্রভাবেই আলী সুজার চাকরি,এমন কথাও এলাকায় প্রচলিত। তবে এসব দাবির নিরপেক্ষ যাচাই প্রয়োজন। এখন আলোচনার কেন্দ্রে সেই আলী সুজার বর্তমান রাজনৈতিক ঘনিষ্ঠতা! অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য এস. সরফুদ্দীন আহমেদ সান্টুর প্রিয়ভাজন হতে নানা তৎপরতা চালাচ্ছেন তিনি। কিন্তু মিষ্টি কথায় সংসদ সদস্যের মন গলছে কি না, তা নিয়েও স্থানীয় মহলে চলছে কানাঘুষা।
আরও গুরুতর অভিযোগ রয়েছে কথিত প্রকল্প বাণিজ্য নিয়ে! নামে বেনামে ভুয়া প্রকল্প দেখানো, বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়া এবং প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে উপজেলা জুরে। 
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, উপেজেলা নির্বাহি কর্মকর্তা মো : আলী সুজা কোন সেরকারী কর্মকর্তার মতো নয়, বরং নিজেকে একজন বিএনপির নেতার মতো মনে করছেন। স্থানীয় সংসদ সদস্যকে ভুল পথে পরিচালিত করার চেষ্ঠা করছেন। যদিও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বিষয়টি বুঝতে পেরে অনেক ক্ষেত্রে তাকে এড়িয়ে চলছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728