আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী "মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার"
ad728

বড়লেখায় দাসের বাজার ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 46
ছবির ক্যাপশন :

​বিশেষ প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার):

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​গত রবিবার (১ নভেম্বর, ২০২৬) রাত ৭টায় ২নং দাসের বাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের যৌথ আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

​অনুষ্ঠানে দলীয় বিভিন্ন স্তরের শীর্ষ নেতাসহ দাসের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, "সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে 'ধানের শীষ' প্রতীকের শক্তির কোনো বিকল্প নেই।"

নানা রঙের ফুলে সজ্জিত দৃষ্টিনন্দন মঞ্চে আয়োজিত এ সভাটি রাত্রিবেলায়ও অত্যন্ত আনন্দঘন ও উদ্দীপনাময় পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728