আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 31
ছবির ক্যাপশন : যৌথ গবেষণা, শিক্ষক বিনিময় ও জ্ঞান আদান-প্রদানে আগ্রহী দুই প্রতিষ্ঠান

গাজীপুর প্রতিনিধি:

আন্তর্জাতিক পরিসরে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনা উন্মোচনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-র মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে যৌথ গবেষণা পরিচালনা, শিক্ষক বিনিময় এবং প্রযুক্তি ও জ্ঞানের পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে গতি আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরে বাউবি উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

​বাউবির প্রাতিষ্ঠানিক সুবিধা ও বৈচিত্র্য তুলে ধরে উপাচার্য জানান, শিক্ষার্থী সংখ্যার দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়। দূরশিক্ষণ ও উন্মুক্ত শিক্ষা ব্যবস্থাপনায় দেশে প্রতিষ্ঠানটির একক ভূমিকা রয়েছে। বর্তমানে সারাদেশে ১২টি আঞ্চলিক কেন্দ্র, ৬৩টি উপ-আক্রান্তিক কেন্দ্র এবং প্রায় ১,৫০০টি স্টাডি সেন্টারের সমন্বয়ে এর শিক্ষাজাল বিস্তৃত।

​তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের ৭টি মূল স্কুলের অধীনে বিভিন্ন স্তরের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে উচ্চতর গবেষণা, পিএইচডি ডিগ্রি প্রদান, আধুনিক প্রযুক্তিনির্ভর শিখন পদ্ধতি এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে মেলবন্ধন তৈরিতে বাউবি অগ্রাধিকার দিচ্ছে।

​আইআইইউএম-এর সঙ্গে ভবিষ্যৎ কাজের পরিকল্পনা নিয়ে আশাবাদ প্রকাশ করে ভিসি বলেন, যৌথ উদ্যোগ, প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময় এবং অ্যাকাডেমিক যোগাযোগের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মান উন্নত হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইআইইউএম-এর ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ, স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশন দপ্তরের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান বিন আবদ রহমান এবং ডেপুটি রেক্টর দপ্তরের বিশেষ কর্মকর্তা সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

​বাউবির পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুলের ডিন, উপাচার্যের একান্ত সচিব এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রতিনিধিরা।

​বৈঠকে দুই প্রতিষ্ঠানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও টেকসই আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728