আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন : ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে চাঁদপুরের মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেছে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে থেকে বিকেল পর্যন্ত উপজেলার ষাটনল ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও স্কেল তুলে দেন। প্রথম দিন বাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছেও শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে।
পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার, সামিয়া আক্তার, আয়ান, মিরাজ জানান, আমাদের হাতে খাতা, কলম তুলে দেওয়ায় আমরা অনেক খুশি। এসব শিক্ষা উপকরণ আমাদের পড়ালেখায় কাজে লাগবে। মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা এমন উদ্যোগে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে চাই। এজন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।
মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনিছুর রহমান খান জামান বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, ষাটনল ইউনিয়নের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫শ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। প্রথম ধাপে কয়েকটি বিদ্যালয়ে বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ পৌঁছে দেওয়া হবে।

শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিয়ান আহম্মেদ সুজন মিয়াজি, সহ সভাপতি রতন ঢালী, দপ্তর সম্পাদক সিহাব সিকদার, কোষাধ্যক্ষ সজিব আহমেদ সরকার, প্রচার সম্পাদক - ফয়সাল আহমেদ সোহাগ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক - ইঞ্জিঃ আল সায়াদী, সম্মানিত সদস্য সাইফুল ইসলাম সরকার, নুরুল আমিন লিটন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। 
ছবি ক্যাপশন:
মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728