আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"মতলবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের কম উপস্থিতি: কেন্দ্রীয় নেতার চরম ক্ষোভ ও হতাশা"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন : কর্মসূচিতে যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মতলব  (চাঁদপুর) সংবাদদাতা:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আশানুরূপ নেতাকর্মীর উপস্থিতি না থাকায় চরম ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত মতলবে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব ও উপস্থিতি কম হওয়ায় এ অসন্তোষ প্রকাশ করা হয়।
​গত বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ছেংগারচর বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর যুবদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।
​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন সরকার শাওন বলেন, “আমরা জানি এই মতলব এলাকা বিএনপির অত্যন্ত মজবুত ও ঐতিহ্যবাহী ঘাঁটি। কিন্তু যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের এমন নগণ্য উপস্থিতি দেখে আমি চরমভাবে হতাশ ও ব্যথিত।”
​ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কুফল তুলে ধরে ও ব্যক্তিপূজা পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো ব্যক্তি বিশেষের আনুগত্য নয়, আমাদের জাতীয়তাবাদী দল ও সংগঠনকে লালন করতে হবে। ব্যক্তির চেয়ে দল ও সংগঠন অনেক বড়। ব্যক্তি আজ আছে, কাল নাও থাকতে পারে; আজ আমি পদে আছি, কাল নাও থাকতে পারি। তাই ব্যক্তিপূজা ছেড়ে দিয়ে দলের আদর্শ ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে কাজ করতে হবে, তবেই আন্দোলন-সংগ্রাম ও দল শক্তিশালী হবে।”
​বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের ত্যাগী নেতাদের মূল্যায়নের জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর ধরে যারা স্বৈরাচারের মামলা-হামলা, জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে সংগ্রাম বজায় রেখেছেন, আগামী দিনে নীতি-নির্ধারক ও স্থানীয় সংসদ সদস্যদের উচিত সেই আন্দোলনমুখী ত্যাগী কর্মীদেরই যথাযথ মূল্যায়ন করা। কোনো সুযোগসন্ধানী, গুপ্ত চর কিংবা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের যেন কোনো অবস্থাতেই জাতীয়তাবাদী দলে ঠাঁই বা মূল্যায়ন করা না হয়।”
​মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপুর সভাপতিত্বে এবং ছেঙ্গারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজীর সঞ্চালনায় উক্ত প্রতিবাদী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মেজবাহউদ্দিন মেজু এবং চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
​সমাবেশে মতলব উত্তর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728