আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

সাক্ষী হতে গিয়ে প্রবাসীর ৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 82
ছবির ক্যাপশন :

১০ বছর পর জমি নিয়ে বিরোধ, সামাজিক মীমাংসার সিদ্ধান্তও বাস্তবায়ন হয়নি বলে দাবি ভুক্তভোগীর

​মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমি ক্রয়ের সাক্ষী দেওয়ার কথা বলে সৌদি আরবপ্রবাসী মো. বোরহান উদ্দিন মুন্সির পৈতৃক সম্পত্তির ৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমি ফেরত ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। সামাজিকভাবে আপস-মীমাংসার সিদ্ধান্ত হলেও তাঁকে জমি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

​অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ জানুয়ারি ঘাসিরচর মৌজার খতিয়ান নম্বর ২৭৮, সাবেক দাগ নম্বর ৩১০ ও হাল দাগ নম্বর ৫৮৭-এর জমি নিয়ে এ ঘটনা ঘটে। বোরহান উদ্দিনের দাবি, পরিচিতজনদের সঙ্গে জমি কেনার সাক্ষী দিতে গিয়ে তিনি কৌশলে স্বাক্ষর ও টিপসই দেন। পরে জানতে পারেন, তাঁর পৈতৃক সম্পত্তির ৬ শতাংশের মধ্যে ৪ শতাংশ জমি সাফ-কবলা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে।

​ভুক্তভোগীর দাবি, তাঁর বাবা মৃত আব্দুল মজিদ মুন্সির মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে পরিবারের সদস্যরা জমির মালিক হন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট জমির বিভিন্ন অংশ একাধিকবার ক্রয়-বিক্রয় হয়। অভিযোগ অনুযায়ী, তিনটি দাগে জমি কেনাবেচা হলেও দখলের ক্ষেত্রে ৫৮৭ নম্বর দাগকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়।

​অভিযোগে আরও বলা হয়, এহসান মিয়া ২০১৬ সালে মনির হোসেন মিয়াজীর কাছে ১১ শতাংশ জমি বিক্রি করেছেন বলে দাবি করা হলেও রেজিস্ট্রি করা হয় ৭ শতাংশ। এ পরিস্থিতিতে জমির প্রকৃত মালিকানা, দলিলের বিবরণ ও দখল নিয়ে প্রশ্ন ওঠে। বোরহান উদ্দিনের অভিযোগ, এ সুযোগে তাঁর অজান্তে পৈতৃক সম্পত্তির ৪ শতাংশ জমি রেজিস্ট্রি করা হয় এবং পরবর্তী সময়ে নামজারিও সম্পন্ন করা হয়।

​সামাজিক দরবারে জমি ফেরতের সিদ্ধান্ত

গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বিষয়ে সামাজিকভাবে আপস-মীমাংসার দরবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. খবির হোসেন মিয়া। দরবার পরিচালনা করেন দুর্গাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান মো. সুলতান আহম্মদ ভূঁইয়া।

​ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, দরবারে জমির দলিল, খতিয়ান, বিএস পর্চা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে আলোচনা হয়। সেখানে জমির মালিকানা ও রেজিস্ট্রি নিয়ে বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়।

​দরবারের সমঝোতার শর্ত অনুযায়ী, ২৬ অক্টোবর ২০২৬ তারিখে মনির হোসেন মিয়াজীর নিজ খরচে ৪ শতাংশ জমি বোরহান উদ্দিন মুন্সির নামে রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে জমি রেজিস্ট্রি করে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

​থানায় ও ভূমি কার্যালয়ে অভিযোগ

বোরহান উদ্দিন মুন্সি জানান, জমির বিষয়টি জানার পর দলিল ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে তাঁকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এ ছাড়া তাঁর পৈতৃক সম্পত্তির গাছ বিক্রির অর্থ ফেরত এবং মানসিক হয়রানির প্রতিকারও দাবি করেছেন তিনি।

​ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় তিনি মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছেও অভিযোগ দিয়েছেন।

​বোরহান উদ্দিন মুন্সি তাঁর পৈতৃক সম্পত্তি ফেরত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

​তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট দলিলপত্র যাচাই ও আইনগত তদন্ত প্রয়োজন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728