আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

হাতিয়ায় সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে হুমকি, বিক্ষোভে কাজ বন্ধ

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন :

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় এক প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও হুমকির অভিযোগ উঠেছে সড়ক বিভাগের এক কার্যসহকারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

​শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আসাদনগর এলাকায় নির্মাণাধীন ‘জাহাজমারা-মোক্তারিয়া’ সড়কে এ বিক্ষোভের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ‘পশ্চিম জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সড়কটির উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ তোলেন। তিনি কাজের ধরণ পর্যবেক্ষণ করে সড়ক বিভাগের কার্যসহকারী বশির আহমদের কাছে সরকারি অনুমোদিত নকশা (ডিজাইন) দেখতে চান। এতে ক্ষুব্ধ হয়ে বশির আহমদ ওই শিক্ষককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

​অভিযুক্ত কার্যসহকারী বশির আহমদ হাতিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালী সড়ক বিভাগের অধীনে হাতিয়ায় কর্মরত রয়েছেন।

​ঘটনার বিষয়ে স্থানীয় সমাজসেবক মাহবুবুর রহমান বলেন, “যে কোনো সরকারি কাজের সঠিক তদারকি করা কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু স্থানীয় সচেতন নাগরিক বা শিক্ষকরা যদি অনিয়মের বিরুদ্ধে কথা বলেন, আর তার বিপরীতে সংশ্লিষ্টদের কাছ থেকে এমন লাঞ্ছনা ও হুমকির শিকার হতে হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়।”

​শুক্রবার সকালে ঘটনাটি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে এসে অবরোধ তৈরি করেন এবং চলমান সব ধরনের নির্মাণকাজ স্থগিত করে দেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও অনিয়মমুক্ত কাজের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728