আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

গাজীপুরে এনসিপির নতুন আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব আবুল কাশেম

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

গাজীপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। নতুন এই কমিটিতে আবু রায়হান মিসবাহকে আহ্বায়ক এবং আবুল কাশেমকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন পায়।
​আজ বুধবার (২১ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
​অনুমোদিত কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হয়েছেন দেওয়ান মাহবুব পনির। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আল-আমিন ও আইনজীবী আসাদুল্লাহ বাদল। এছাড়া আসাদুল ইসলাম ইমনকে যুগ্ম সদস্যসচিব, আইনজীবী রাশিদুল ইসলাম রবিকে সাংগঠনিক সম্পাদক এবং রফিকুল ইসলাম রায়হানকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়েছে।
​বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে নির্ধারিত তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এই অনুমোদনপত্র জারি করা হয়।
​নতুন এই নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে গাজীপুরে এনসিপির সাংগঠনিক তৎপরতায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং মাঠপর্যায়ে দলকে সুসংগঠিত করাই এখন নতুন নেতৃত্বের মূল চ্যালেঞ্জ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728