জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

বরিশালের বিভিন্ন নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

বরিশালের বিভিন্ন নগরীর পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন
বিশেষ প্রতিনিধি, বরিশাল
১৯ অক্টোবর ২০২৬  
​সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।  
​আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ও সন্ধ্যায় বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ একাধিক শারদীয় দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি ও তাঁর সঙ্গে থাকা নেতৃবৃন্দ।
​পরিদর্শনকালে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনের সাথে বরিশাল মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​পূজামণ্ডপগুলো ঘুরে দেখার সময় বিএনপি নেতারা পূজা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং ভক্ত-দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। একই সঙ্গে তাঁরা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, ধর্মীয় আবহ ও নিরাপত্তাব্যবস্থার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেন।
​পরিদর্শনকালে আফরোজা খানম নাসরিন বলেন, "বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো ধরনের শঙ্কা ছাড়াই অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।" যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।  
​পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেত্রীর এই সফর ও সার্বিক সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান