আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

গাজীপুরের পূবাইলে প্রবাসী স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 58
ছবির ক্যাপশন :

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
"আমার সঙ্গে বেইমানি করেছে, তাই মেরে ফেলেছি। আমার স্ত্রী অন্যের সঙ্গে সংসার করবে, তা জীবনেও মেনে নিতে পারব না। আমিও মরে যাব"—স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আটকের সময় এমন বক্তব্য দিয়েছেন রফিকুল ইসলাম (২৮)। তাঁর ছুরিকাঘাতে গুরুতর আহত তাঁর স্ত্রী হাসনা আক্তারকে (২০) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
​রোববার (১৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ এলাকায় মাওরারটেক রেললাইনের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​ঘটনার পর স্থানীয় লোকজন রফিকুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পূবাইল থানা-পুলিশ তাঁকে হেফাজতে নেয়। ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তাঁকে টঙ্গী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
​পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে রফিকুল ও হাসনার বিয়ে হয়। রফিকুল প্রবাসে থাকাকালে স্ত্রীকে টাকা পাঠাতেন। গত ২৬ সেপ্টেম্বর তিনি দেশে ফেরার পর প্রবাসে উপার্জিত টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়।
​রফিকুলের দাবি, বিদেশে উপার্জন করে তিনি স্ত্রীকে প্রায় ২০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু হাসনা তাঁর সঙ্গে সংসার করতে চাইছিলেন না এবং টাকাও ফেরত দিচ্ছিলেন না বলে অভিযোগ করেন তিনি। এসব বিষয় নিয়েই ক্ষোভের সৃষ্টি হয়।
​পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার দুপুর ১টার দিকে রফিকুল গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে হাসনাকে পূবাইলের হায়দরাবাদ এলাকায় নিয়ে আসেন। পরে মাওরারটেক রেললাইনের কাছে ধারালো ছুরি দিয়ে তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন রফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
​পূবাইল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) কাওসার মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে আটক করে। ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তাঁকে টঙ্গী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
​টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসনা আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
​নিহত হাসনা আক্তার নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা থানার খাইলকুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728