আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

আলফাডাঙ্গায় সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ: যুবদল ও বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 46
ছবির ক্যাপশন :

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় সারের ডিলার নিয়োগে চরম অনিয়ম, অবৈধ ঘুষ বাণিজ্য এবং আওয়ামী লীগ অনুসারীদের পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় উপজেলা যুবদল ও পৌর বিএনপির একাংশ।
​রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় আলফাডাঙ্গা পৌর সদর বাজারস্থ বিএনপি নেতা খোসবুর রহমান খোকনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ ও উপস্থাপন করেন আলফাডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো: শাহিন মোল্লা এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: বাশারুল বারী।
​সংবাদ সম্মেলনেনেতৃবৃন্দঅভিযোগ করে বলেন, দেশ যখন ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই আলফাডাঙ্গায় সারের বিসিআইসি ও খুচরা ডিলারশিপ বরাদ্দে একশ্রেণীর অসাধু কর্মকর্তা ও স্থানীয় সুবিধাবাদী চক্র মোটা অঙ্কের আর্থিক লেনদেনে মেতে উঠেছে। বিগত ১৫ বছর সাধারণ কৃষককে জিম্মি করা ও সারের কৃত্রিম সংকট তৈরিতে জড়িত আওয়ামী পরিবারের সদস্যদের পুনরায় মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ডিলারশিপ পাইয়ে দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে চিহ্নিত কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়, তারা হলেন আলফাডাঙ্গা ইউনিয়নের দাউদ মোল্যা (বিএনএফ), টগরবন্দ ইউনিয়নের আলামিন শেখ টোকন (আওয়ামী লীগ), বানা ইউনিয়নের কাজী অমিত হাসান জয় (আওয়ামী লীগ) এবং পাচুড়িয়া ইউনিয়নের শওকত আলীকে (আওয়ামী লীগ) ডিলারশিপের জন্য বন্দোবস্ত করার তীব্র প্রতিবাদ জানানো হয়।
​দলের ভাবমূর্তি রক্ষায় এবং সাধারণ কৃষকের অধিকার নিশ্চিত করতে সংবাদ সম্মেলন থেকে ৪টি স্পষ্ট দাবি জানানো হয়:
১. প্রহসনমূলক ও অবৈধ ডিলার নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা।
২. ঘুষ-বাণিজ্য মুক্ত, সরকারি নীতিমালা মেনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ডিলারশিপ বরাদ্দ দেওয়া।
৩. অনিয়মের সাথে জড়িত প্রশাসনিক কর্মকর্তা ও সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
৪. কৃষকদের জন্য সারের নিরবচ্ছিন্ন সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করা।
​নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই অসাধু সিন্ডিকেট ও ডিলার নিয়োগের নামে ঘুষ বাণিজ্য বন্ধ না করা হলে সাধারণ কৃষক ও জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে। উক্ত প্রতিবাদ সম্মেলনে এ অনিয়ম,  ঘুষ দূর্নীতির বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল মান্নান মিয়া আব্বাস কে দোষী সাব্যস্ত করা হয়। 
​উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-প্রচার সম্পাদক মো: তারিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি মো: কাইয়ূম শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728