আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"দায়িত্বশীল নেতৃত্বের :-উজ্জ্বল দৃষ্টান্ত আবু তাহের প্রধান" "ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান" "তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা আবু তাহের প্রধান" "সাংগঠনিক দক্ষতায় এগিয়ে মো. আবু তাহের প্রধান" কর্মীবান্ধব নেতৃত্বে প্রশংসিত আবু তাহের প্রধান "তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান" "বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক"
ad728

গাজীপুরের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান সিরাজীর মতবিনিময় ও দোয়া মাহফিল

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 52
ছবির ক্যাপশন :

উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৫নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সিরাজীর উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব উপজেলার ধামলই ফকির বাজার সংলগ্ন এলাকায় এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংশেরকুল দরবার শরীফের পীরে কামেল হযরত মাওলানা আসাদুজ্জামান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা আলিয়া মাদরাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা আবুল কাশেম নূরী। সভায় সভাপতিত্ব করেন জামিয়া আহমাদিয়া আরাবিয়া, মাওনার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ শিব্বির। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। সভার আহ্বায়ক ছিলেন গাজীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সিরাজী।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ ও এলাকার সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা হয়। পরে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছান্তে ছিলেন আশরাফুল ইসলাম, রুবেল খান, সালমান খান, ফাহাদ খান, রফিকুল শেখ, সুলতান শেখ, শাখওয়াত হোসেন, আমির হামজা ও রাসেল মিয়া।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728