আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"দায়িত্বশীল নেতৃত্বের :-উজ্জ্বল দৃষ্টান্ত আবু তাহের প্রধান" "ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান" "তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা আবু তাহের প্রধান" "সাংগঠনিক দক্ষতায় এগিয়ে মো. আবু তাহের প্রধান" কর্মীবান্ধব নেতৃত্বে প্রশংসিত আবু তাহের প্রধান "তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান" "বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক"
ad728

"আমরা জীবন দিতে জানি, পরাজয় বরণ করতে জানি না’—ডা. আবদুল মুবিন"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন : পথসভা শেষে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

​মোঃ মাহফুজ 
মতলব (চাঁদপুর) সংবাদদাতা 
​চাঁদপুরের মতলব উত্তরে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামী ও ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবদুল মুবিন বলেন, “আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটাকে গড়ি। এ দেশ আপনার, আমার—সবার। দেশ যেন আর জুলুমের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেভাবে বিভিন্ন শক্তির ইন্ধনে গত ১৭ বছর দেশ পরিচালিত হয়েছে, আপনারা এখনো সেদিকেই পা বাড়াচ্ছেন। সতর্ক হোন। আমরা জীবন দিতে জানি, পরাজয় বরণ করতে জানি না। আমরা যে কথা দিয়েছি, কথা ও কাজে তার অমিল রাখব না।”
​বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তাঁদের অভিযোগ, ওই দিন বায়তুল মোকাররমের উত্তর গেটে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। তাঁরা এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
​সমাবেশে আরও বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মেহেদী হাসান নাজীর এবং ছেংগারচর পৌর জামায়াতের আমির এইচ এম রবিউল আলম।
​এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর জামায়াতের সেক্রেটারি শাহজালাল, অর্থ সম্পাদক বাবুল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাসুদ সরকার, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, কলাকান্দা ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
​সমাবেশে বক্তারা তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, গত ১৭ বছর যেভাবে জনগণের পাশে থেকে কাজ করা হয়েছে, ভবিষ্যতেও দেশ গঠনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728