নিজস্ব প্রতিবেদক, মতলব উত্তর (চাঁদপুর):
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিরান পশ্চিম হাপানিয়া জামে মসজিদের মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। এ সময় মেহেদী হাসান নাজিরও বক্তব্য দেন।
জুমার নামাজ শেষে মুসল্লিদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিরান উপস্থিত সবার কাছে দোয়া কামনা করে বলেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত হই বা না হই, সবসময় আপনাদের পাশে থাকতে চাই। এলাকার মানুষের সেবা করে যাওয়াই আমার মূল প্রত্যাশা।”
এ সময় মেহেদী হাসান নাজির তাঁর বক্তব্যে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে নির্বাচিত করে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পশ্চিম হাপানিয়া। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, সাদেকুর রহমান, কোষাধক্ষ্য, বোরহান উদ্দিন, সদস্য বরকত উল্লাহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন ফটো কার্ড