আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত" "বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত" ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ "এআই প্রযুক্তির যুগে চাকরি সুরক্ষায় ১৮ দফা নতুন নীতিমালা আনল চীন" রাজিবপুরে আমন ধানের বাম্পার ফলন গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩০ মতলবে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী
ad728

"নবাবগঞ্জে রাতের আঁধারে ৬০০ শিমগাছ কেটে সাবাড়, কৃষকের ক্ষতি ৩ লাখ টাকা"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 42
ছবির ক্যাপশন :

সাইদুর রহমান সুমন, নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৬০০টি শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার সম্ভাব্য বিক্রয়মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন ওই কৃষক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক হাফিজুল ইসলাম (৫০) জানান, তিনি মালদহ গ্রামে ২৫ শতাংশ জমিতে প্রায় ৬০০টি শিমগাছ চাষ করেছিলেন। জমি প্রস্তুত, গাছ লাগানো ও পরিচর্যাসহ এ পর্যন্ত তাঁর প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। গাছগুলোতে ভালো ফলনও হয়েছিল। বর্তমান বাজারদরে শিম বিক্রি করতে পারলে প্রায় ৩ লাখ টাকা আয় হতো বলে আশা করেছিলেন তিনি।
হাফিজুল ইসলাম বলেন, ‘অনেক কষ্ট করে শিমগাছগুলো বড় করেছি। গাছগুলোতে ভালো ফলন হয়েছিল। শিম বিক্রি করে পরিবারের আর্থিক চাহিদা পূরণের স্বপ্ন দেখছিলাম। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সব গাছ কেটে ফেলেছে। এতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।’
স্থানীয় শরিয়ত ইসলাম বলেন, একজন কৃষক অনেক পরিশ্রম করে ফসল ফলান। রাতের আঁধারে এভাবে শত শত শিমগাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয় রাহেনা বেগম বলেন, কৃষকের ফসলই তাঁর আয়ের অন্যতম উৎস। অনেক আশা নিয়ে হাফিজুল ইসলাম শিমগাছগুলোর পরিচর্যা করেছিলেন। কিন্তু গাছগুলো কেটে দেওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, মালদহ গ্রামের কৃষক হাফিজুল ইসলামের শিমগাছ কেটে ফেলার বিষয়ে অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728