আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার" "চার বছরেও মেলেনি বিচার: সেলিম উল্লাহ লাভলুর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত"
ad728

নারী উদ্যোক্তা সম্মেলনে ৭৫ নারীকে সম্মাননা প্রদান

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন : রাজধানীর হোটেল মৌরী অডিটোরিয়ামে আয়োজিত নারী উদ্যোক্তা সম্মেলনে এক নারী উদ্যোক্তার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অতিথিরা।

নিজস্ব প্রতিবেদক (শামীম আহমেদ জয়):-নিজস্ব মেধা, শ্রম ও উদ্যমকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা সফল নারীদের স্বীকৃতি ও উৎসাহ জোগাতে অনুষ্ঠিত হয়েছে ‘নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি চারজন অসচ্ছল নারী উদ্যোক্তার হাতে কর্মসংস্থানের সহায়তার জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

​রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল মৌরী অডিটোরিয়ামে ‘মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটি’র উদ্যোগে এ আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অনুষ্ঠান নির্মাতা ড. জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।

​মতলব উত্তর নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি শামীমা কবীরের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রোমেনা পারভীন, সহ-সভাপতি শামীমা আক্তার কুসুম, মেলা পরিচালক মাহফুজা আক্তার, মনোয়ারা বেগম পলি ও ফাহিমা সুলতানা পারভীন।

​অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অনন্য সফলতা ও অবদান রাখায় দেশের ৭৫ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয়। একই সঙ্গে চারজন অসচ্ছল নারী উদ্যোক্তার স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

​আয়োজকরা জানান, নারীরা কেবল পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নন; বরং নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন নারীদের উদ্যোক্তা হতে এবং নিজেদের পায়ে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728