আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 38
ছবির ক্যাপশন :

মতলব দক্ষিণ প্রতিনিধি:-​চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক নিয়মবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ।

​স্বাগত বক্তব্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ বলেন, হাত ধোয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, আমাশয়সহ নানা রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের সুস্থ রাখতে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হাত ধোয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ জন্য প্রত্যেককে দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে হবে।

​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগমুক্ত থাকতে নিয়ম মেনে হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে হাত ধোয়ার বিষয়ে সচেতন করতে হবে।

​তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তোলা জরুরি।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্রধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই, সমবায় কর্মকর্তা মো. আসলাম মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ আলমসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728