আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"দায়িত্বশীল নেতৃত্বের :-উজ্জ্বল দৃষ্টান্ত আবু তাহের প্রধান" "ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান" "তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা আবু তাহের প্রধান" "সাংগঠনিক দক্ষতায় এগিয়ে মো. আবু তাহের প্রধান" কর্মীবান্ধব নেতৃত্বে প্রশংসিত আবু তাহের প্রধান "তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান" "বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক"
ad728

"গুপ্ত ও ফ্যাসিস্ট দুই শক্তির চরিত্র এক’ মতলবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন : কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ রেলি দিচ্ছেন র‍্যালি দিচ্ছেন।

মতলব (চাঁদপুর) সংবাদদাতা 
চাঁদপুরের মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
​বিকালে মতলব বাজার ম্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের ১ নম্বর সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বলেন, “গুপ্ত এবং ফ্যাসিস্ট—এই দুই শক্তির চরিত্র একই। গত ১৭ বছরের দীর্ঘ ত্যাগের ইতিহাসকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।”
​মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “যুবদল বা বিএনপি যেকোনো দলের নাম ভাঙিয়েই অপরাধ করা হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে যুবদল প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে।”
​উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন সরকার শাওন।
​অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর, জেলা যুবদলের সভাপতি মানিক রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728