শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামসুদ্দিন শিকদারকে ঘিরে শিক্ষা, স্থানীয় উন্নয়ন ও নাগরিক সেবার প্রসঙ্গ আলোচনায় এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
তিনি গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসিংগা সিনিয়র আলিম মাদ্রাসা এবং গোসিংগা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া লতিফপুর জামিয়া উলামা শরিয়াহ মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার সদস্য নির্বাচিত হওয়ার পর প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যাত্রা শুরু করে ইউনিয়ন যুবদল ও বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে ঘিরে আলোচনা বাড়লেও শিক্ষা ও উন্নয়ন খাতে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে এসব অভিজ্ঞতার মূল্যায়ন হতে পারে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..