জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান

বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান

​বরিশাল ব্যুরো:

বরিশাল মহানগরীতে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।

​মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এয়ারপোর্ট থানাধীন কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, কাশিপুর ট্রাকস্ট্যান্ড ও হাতেম মিয়ার দিঘিরপাড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ আকস্মিক অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য ও সন্দেহভাজনদের গতিবিধি নজরদারিতে আনা হয় এবং ব্যাপক তল্লাশি চালানো হয়।

​পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান