জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে যুবসমাজকে খেলাধুলায় উৎসাহী করতে খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর ২০২৬ তারিখে বরিশাল মহানগর বিএনপির ২৯ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম নাসরিন।

​এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের যুবসমাজকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। আজকের এই ক্রীড়া সামগ্রী বিতরণ সেই ইতিবাচক ধারারই একটি অংশ।"

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দলীয় নেতাকর্মীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান