জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

"উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"

"উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"

ভোরের সংবাদ ডেস্ক:-

চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদীরা নূরের তত্ত্বাবধানে এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।

​আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মতলব উত্তর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার দেওয়ানকান্দি এলাকায় অভিযান চালিয়ে একাধিক খুন, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নাহিদকে (৩০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাহিদ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের গাজী বাড়ির মো. হান্নান গাজীর ছেলে।

​অভিযান পরিচালনাকারী দলে ছিলেন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল হোসেন।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান