ক্যাম্পাস ডেস্ক:
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রোটারি হাসনাত মোশাররফ।
উপাচার্য তাঁর বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য কেবল সনদ প্রদান নয়, বরং গবেষণালব্ধ মানসম্মত শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে একজন দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।"
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।